পিলখানার প্রকৃত রহস্য উদঘাটন হওয়া দরকার: নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪০

২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বিডিআর বিদ্রোহের ঘটনার পেছনে সত্যিকার অর্থে কারা ছিল, কেন ওই ঘটনা ঘটেছিল অর্থাৎ ওই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হওয়া দরকার। দেশে জনগণের ভোটে কখনও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে উপযুক্ত তদন্তপূর্বক ওই ঘটনার পূর্ণাঙ্গ বিচার যাতে হয় আমাদের সেই আহ্বান থাকবে।’

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে এনপিপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পিলখানায় নিহত শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

২০০৯ সালে সংঘটিত পিলখানা ট্র্র্যাজেডির প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম বলেন, যে সরকারের আমলে এই ঘটনা ঘটেছে দায় সেই সরকারের ওপরই বর্তায়।  ওই ঘটনার তদন্তে সামরিক-বেসামরিক কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু কোনোটিরই তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি।

সভাপতির বক্তব্যে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনার সামরিক ও বেসামরিক তদন্ত প্রতিবেদন অবিলম্বে প্রকাশ করতে হবে। পিলখানার বিদ্রোহের ঘটনায় অনেক বিডিআর সদস্যের বিচার হয়েছে। তবে তাদের স্বজনরা মনে করেন তারা ন্যায় বিচার পাননি। তারা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। আমরাও মনে করি, ওই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।

ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন-২০ দলীয় জোট শরিক জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনপিপির যুগ্ম-মহাসচিব মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান