সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ১৮:২৫আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৮:৫৩

আওয়ামী লীগ সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, এই সরকারকে বাধ্য করি, অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে তাদের ব্যর্থতার দায় নিয়ে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

বুধবার (৯ মার্চ)  জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘শুধু চাল ডাল তেলের দাম কমালে হবে না। আমাদের জীবনকে জীবনের মতো করে চলতে দিতে হবে। আমাদের কথা বলতে দিতে হবে। লেখার স্বাধীনতা দিতে হবে। ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা করতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে জনগণের সেবক হতে হবে।’

ন্যায্যমূল্যে পণ্য কিনতে না পারার কারণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের সব সম্পদকে লুট করে নেওয়ার জন্য তারা চতুর্দিকে ফাঁদ পেতেছে। ওই লুট করা টাকা তারা বিদেশে পাঠাচ্ছে। বিদেশে পাঠানো সেই টাকা নিয়ে তুলকালাম কাণ্ড চলছে পৃথিবীজুড়ে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তারা (সরকার) জিনিসপত্রের দাম কমাতে পারে না। কারণ, এখান থেকে তারা ভাগ পায়। তাদের নেতারাও সিন্ডিকেট করে। সিন্ডিকেট করে সেখান থেকে তারা ভাগ খায়। দুর্নীতিতে সারা দেশকে তারা ভরে দিয়েছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এখনও তিনি গণতন্ত্রের জন্য অসুস্থ অবস্থায় গৃহবন্দি হয়ে আছেন। আমাদের স্বপ্ন ভবিষ্যতের। যাকে সামনে রেখে একটা মুক্ত স্বাধীন দেশের স্বপ্ন দেখতে চাই, সেই তারেক রহমানকে নির্বাসিত করে রেখেছে। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, আমাদের ৬০০ নেতাকর্মী গুম করে রেখেছে, সহস্রাধিককে হত্যা করেছে, পঙ্গু করেছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘এখন দড়ি ধরে টান মারতে হবে। খান খান করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল প্রমুখ।

 

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম