জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করতে হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২২, ১৫:৩৪আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৫:৩৪

বর্তমান সরকার ‘অনির্বাচিত’ দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই আন্দোলন আমাদের শুরু করতে হবে।’

শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতি’র প্রতিবাদে প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

মির্জা ফখরুল বলেন, ‘অনির্বাচিত আওয়ামী লীগ সরকার আজকে ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। তাদের যদি আমরা পরাজিত করতে না পারি, তাদের যদি ক্ষমতা থেকে সরিয়ে দিতে না পারি; তাহলে এ দেশের মানুষের অস্তিত্ব থাকবে না। আপনারা (দলের নেতা–কর্মীরা) আজ অনশন পালন করে এ সরকারকে জানিয়ে দেন, এ সরকারের ওপর এ দেশের মানুষের আর কোনও আস্থা নেই। তাদের সরে যেতে হবে।’

সরকার এবং তাদের সিন্ডিকেটগুলোর লোভের কারণেই প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হয়ে গেছে বলে অভিযোগ করেন  বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘সরকার কী করছে? তাদের লাগামহীন লোভ এবং তাদের সিন্ডিকেটে লোভের কারণে প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বী হয়ে গেছে। এ সরকার জনগণকে স্বস্তি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমাদের চাল, ডাল, তেল, লবণসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে এ সরকার ব্যর্থ হয়েছে।’

বিএনপি গণঅনশন কর্মসূচি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় অনশনে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সহ–দফতর সম্পাদক তাইফুল ইসলাম, সহ–প্রচার সম্পাদক শামীমুর রহমান, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আবদুস সালাম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাসহ বিএনপির অসংখ্য নেতা কর্মীরা।

কর্মসূচিকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থা নিয়েছেন দলটির নেতাকর্মীরা। ফলে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও পুলিশকে শিক্ষাভবন, মৎস্যভবন, পল্টন সহ বেশ কিছু জায়গায় সতর্ক অবস্থানে দেখা গেছে।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম