ঈদের আগে-পরে নয়, প্রতিমূহূর্তেই আন্দোলন: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ এপ্রিল ২০২২, ১৩:৫৩আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৩:৫৩

সরকার পতনের জন্য ‘ঈদের আগে বা পরে আন্দোলন’- এই ভাবনা পরিত্যাগ করে প্রতি মূহূর্তেই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সম্প্রতি দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে ডাকা এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল।

সভায় গয়েশ্বর রায় বলেন, 'সত্য প্রতিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কোনও অজুহাত থাকে না। কারণ ন্যায় প্রতিষ্ঠা করার যুদ্ধ, ধর্মীয় যুদ্ধের মতোই একটা যুদ্ধ। সে কারণেই বলছি আমাদের রোজা-পূজা, শীতের আগে শীতের পরে, ঈদের আগে ঈদের পরে—  এই ভাবনা পরিত্যাগ করেন। প্রতি মূহূর্তই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মাঠে-মাঠে, প্রান্তরে-প্রান্তরে ঘুরে বেড়াতে হবে। মানুষের মনে আজ যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে বিস্ফোরণের মত রাজপথে আনতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, 'মন থেকে সকল দুর্নীতির চিন্তা বাদ দিয়ে দেশের স্বার্থের কথা বিবেচনা করে দেশটা বদলে দিতে পারলে জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠা স্বার্থক হবে এবং বিএনপি জনগণের মনে চিরস্থায়ীভাবে থাকবে।'

তিনি আরও বলেন, 'বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রান নিয়ে জনগণ একটা সুশাসন চায়। আর এই সুশাসন নিশ্চিত করতে গেলে, দুর্নীতিকে নির্মুল করতে গেলে, অপশাসনকে রাষ্ট্রীয় যন্ত্র থেকে বিতাড়িত করতে হলে; জাতীয় ঐক্যমতে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।'

সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা দক্ষিনের আহবায় আবদুস সালাম প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম