গৌতম চক্রবর্তীর প্রয়াণে বিএনপি অত্যন্ত ক্ষতিগ্রস্ত: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২২, ১৮:১৮আপডেট : ২৭ মে ২০২২, ১৮:১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।

শুক্রবার (২৭ মে) বিকাল ৩টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গৌতম চক্রবর্তীর মরদেহ দেখে এসে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘গৌতম চক্রবর্তী সাবেক প্রতিমন্ত্রী, তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন। বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। মন্ত্রী থাকাকালে হিন্দু সম্প্রদায়ের কল্যাণের জন্য বহু কাজ করেছেন। তিনি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। জনগণের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তার এই চলে যাওয়াতে বিএনপি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হলো।’

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে উনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়। পরম করুনাময়ের কাছে প্রার্থনা করছি, পরবর্তী জীবনে তিনি যেন শান্তি পান। তার পরিবার পরিজন যারা আজকে তাকে হারালেন, তাদের মধ্যে যেন এমন শক্তি আসে, যে শক্তিতে তারা শোক কাটিয়ে উঠতে পারেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান, গৌতম চক্রবর্তীর স্ত্রী, বড় মেয়ের জামাতা বিপ্লব চক্রবর্তী। আরও ছিলেন স্বপন ফকির, সুশীল বড়ুয়া, জন গমেজ, শায়রুল কবির খানসহ অনেকে।

উল্লেখ্য, শুক্রবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান বিএনপির এই নেতা। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের