সার্ক সঠিকভাবে পরিচালিত হচ্ছে না: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ১৫:৩৭আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৫:৩৭

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্ক সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘সঠিকভাবে পরিচালিত হলে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলো ব্যবসা-বাণিজ্যে উন্নয়ন ঘটতো।’ সার্ককে শক্তিশালী করতে ভারতের বেশি ভূমিকা পালন করা প্রয়োজন বলেও মনে করেন বিএনপির এই নেতা।

রবিবার (৩১ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘সার্কের দুর্বলতা হলো এর প্রশাসনিক ব্যবস্থা। সরকারি কর্মকর্তা দিয়ে পরিচালিত সংগঠন। অথচ এটি একটি রাজনৈতিক সংগঠন।’

বিএনপি এই স্থায়ী কমিটির সদস্য বলেন, 'সার্ককে সমৃদ্ধ ও কার্যকর করতে হবে। আমাদের সঙ্গে দক্ষিণ এশিয়ার মানুষদের জন্য এই কাজ করতে হবে। আর এই দায়িত্ব পালন করতে হবে তরুণদের। শুধু ঘরের ভেতর টেবিলে বসে নয়, বাইরেও মানুষের সঙ্গে মতবিনিময় করতে হবে।'

সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান সুমন হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, সাবেক সেনা কর্মকর্তা আশরাফ আল দ্বীন, জাকির আলী প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম