শুধু বিএনপির নয়, এই আন্দোলন ১৮ কোটি জনগণের: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪৬

আওয়ামী লীগ সরকার না যাওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের আন্দোলন শুধু বিএনপির আন্দোলন নয়, এই আন্দোলন দেশের ১৮ কোটি জনগণের। আমাদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল ও সুশীল সমাজ যারা সম্পৃক্ত হয়েছে এই আন্দোলন তাদেরও। আগামী দিনে এই আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে মহাখালীতে এক সমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জ্বালানি তেল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় নুরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে এই সমাবেশ হয়।

আমীর খসরু বলেন, ‘রাজনীতিবিদদের বাদ দিয়ে আওয়ামী লীগ সরকারি আমলাদের হাতে দলের নেতৃত্ব তুলে দিচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন, আজকে আওয়ামী লীগের রাজনীতিবিদদের হাতে কোনও নেতৃত্ব নাই, যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন তাদের হাতে কী কোনও নেতৃত্বে আছে? নাই। ওদের রাজনৈতিক নেতৃত্ব আজকে তারা সরকারি কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছে।’

তিনি বলেন, ‘পুলিশের একাংশ, একটি ক্ষুদ্রাংশ যারা আওয়ামী লীগের নেতা হয়ে গেছেন অথবা নেতা হয়ে যুদ্ধ করছেন। আমি আগেও বলেছি, এখনও বলছি আপনারা ওই পথে যাবেন না। ওই কাজ আপনাদের জন্য নয়, এটা ভবিষ্যতের জন্য ভালো হবে না।’

মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে বিএনপি মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, মোস্তাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, নাজিম উদ্দিন আলম, শামীমুর রহমান শামীম, কাজী রওনাকুল ইসলাম টিপু, সাইফুল আলম নিরবসহ মহানগর নেতারা বক্তব্য রাখেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান