বহুদিন পর দেশের সুনাম বয়ে এনেছে ফুটবলাররা: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২২, ১৫:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৩

‘সাফ উইম্যান’স চ্যাম্পিয়নশিপ’ বিজয়ী বাংলাদেশের ফুটবলারদের ‘প্রাণঢালা’ অভিনন্দন জানিয়েছে বিএনপি। বিজয়ীরা দেশে ফেরার আগে বুধবার (২১ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এই অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘সাফ ফুটবলে আমাদের মেয়েরা অসাধারণ একটা সম্মান বয়ে এনেছে। বহুদিন পরে আমাদের দেশের জন্য একটা সুখবর তারা বয়ে নিয়ে এসেছে। এটার জন্য আমরা গর্ববোধ করছি। আজ তারা দেশে ফিরছেন। তাদের প্রাণঢালা শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে।’

ফখরুল বলেন, ‘আমি আমার দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাদের পরিবার-পরিবারবর্গ যারা আছন তাদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি।’

মির্জা ফখরুল বলেন, ‘গতকাল আমি টেলিভিশনে সম্ভবত স্বপ্নার মায়ের যে কথাটা শুনেছি, এই কথাটা শোনার পরে আমি অত্যন্ত ব্যথিত হয়েছে, দুঃখিত হয়েছি। আমরা যে কথাগুলো বলি সেই চিত্রটাই বেরিয়ে এসেছে। তাকে (স্বপ্নার মা) যখন টেলিভিশন থেকে জিজ্ঞাসা করা হলো যে, আপনার মেয়ে ফুটবল খেলছে। তার জন্য আপনি ভালো খাবার-দাওয়ার কি ব্যবস্থা করেন, ডিম-দুধ খেতে দেন? তিনি বললেন, ভাতই দিতে পারি না, ডিম-দুধ দেবো কোত্থেকে। দ্যাট ইজ দ্য রিয়াল পিকচার। এটা হচ্ছে আসল চিত্রটা।’

তিনি বলেন, ‘এদেশের ৪২ ভাগ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে। এই মেয়েটা উঠে এসেছে একেবারে দরিদ্রতম পরিবার থেকে। তার বাবা অসুস্থ, হার্টের রোগী। তার মাকে প্রশ্ন করা হয়েছে কী করেন পেশা কী? তার মা বলেছেন, পরের বাড়িতে কাজ করি। ভাতই দিতে পারি না..। তারপরেও এই দারিদ্রকে জয় করে এই মেয়ে যে আজ এই জায়গা পৌঁছছে, টিম যে এই জায়গায় পৌঁছেছে এটা জন্য আমরা গর্ববোধ করছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘সাফ গেমস নারী ফুটবলের খেলা চালু করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আমি আজকের পত্রিকায় দেখলাম ডানা (কামরুন নাহার ডানা) যিনি মহিলা ফেডারেশনের এক সময়ে প্রধান ছিলেন তিনি বলছেন যে প্রথম টুর্নামেন্টটা বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে। প্রথম টুর্নামেন্ট শুরু করা হয় অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান