সরকার কাউকে খবর দেবে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২২, ২১:৩৭আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২৩:১১

সম্প্রতি ২৯টি প্রতিষ্ঠানকে তথ্য পরিকাঠামো ঘোষণা দিয়ে সরকারি প্রজ্ঞাপনের কড়া সমালোচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মানুষ যেন সঠিক তথ্য জানতে না পারে, গণমাধ্যম যেন এই সরকারের দুর্নীতি প্রকাশ করতে না পারে, সে জন্য সার্কুলার দিয়েছে তারা কাউকে কোনও খবর দেবে না। এর অর্থ হচ্ছে তাদের দুর্নীতি, চুরি—সেগুলো ঢেকে রাখার জন্য সমগ্র দেশকে, জাতিকে বঞ্চিত করে রাখতে চায় সঠিক খবর থেকে।’

বৃহস্পতিবার ( ৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে এক শোক মিছিলপূর্ব সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতা-কর্মী হত্যার প্রতিবাদে এই শোকমিছিল বের করা হয়।

মির্জা ফখরুল বলেছেন, ‘বর্তমান সরকার এতটা ভয়াবহ স্বৈরাচারে রূপ নিয়েছে যে তারা পুলিশ দিয়ে ঘরে ঘরে গিয়ে বিরোধীদের নাম নিচ্ছে, তল্লাশি করছে। তিনি বলেছেন, এই সরকারকে আর কোনও সময় দেওয়া যায় না। সরকার এখন জাতির জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে।’

সরকার অপসারণের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের মানুষ জেগে উঠেছে, তরুণ যুবকেরা জেগে উঠেছে। আমরা সামনের দিকে এগিয়ে যাবো, পেছনে ফিরবো না। এই সরকারকে বাধ্য করবো পদত্যাগ করতে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা প্রদান করতে। অনেক রক্ত দিয়েছি, আরও রক্ত দেবো। এই দেশের মানুষকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।’

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান ও আবদুস সালাম। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির, মোস্তাফিজুর রহমান, শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি শোক মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টন, ফকিরেরপুল ও আরামবাগ হয়ে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের