খালেদা জিয়াকে শিগগিরই আমাদের মাঝে পাবো: আমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২২, ১৪:৫১আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৪:৫১

ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপির চেয়াপারসন  খালেদা জিয়াকে শিগগিরই আমাদের মাঝে পাবো।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও ইনশাল্লাহ, শিগগিরই আমাদের মাঝে এই বাংলাদেশে পাবো।

সোমবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টর্স ইউনিটির নসরুল হামিদ হলে ৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এই সভার আয়োজন করে।

আমান উল্লাহ আমান বলেন, ‘এখন জনগণ রাস্তায় নেমে এসেছে, যত দ্রুত সম্ভব এই সরকারকে বিদায় নিতে হবে।’

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এখন যে যা ভূমিকা পালন করবেন, জনগণ তা মনে রাখবে।’

৯০ এর স্মৃতিচারণ করে আমান বলেন, ‘শহীদের রক্তে রঞ্জিত কোনও সরকার আজ পর্যন্ত টিকে থাকেনি। তাই এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনও নৈতিকতা নেই। এখন আয়না ঘর গুঁড়িয়ে দিয়ে গণভবন উদ্ধার করা সময়ের ব্যাপারমাত্র।’

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ  ৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্র গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান