বিএনপির সমাবেশে জনতার ঢল দেখে আ.লীগে আতঙ্ক: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ২০:২২আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ২১:৩৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির বিভাগীয় সমাবেশে জনতার ঢল দেখে আওয়ামী লীগের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তিনি বলেন, আজকে কী এমন ঘটেছে যে তারা এখন ভয় পাচ্ছে? কারণটা হলো—প্রতিটা ক্ষেত্রে এত বেশি দুর্নীতি হচ্ছে, তাদের পক্ষে এখন এই অবস্থা আর সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার (১৮ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে পৃথক সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, ৪৩ কোটি টাকা খরচ ধরা হয়েছে সচিব-মুখ্য সচিবের বাড়ি তৈরি করার জন্য। আপনি কী আশা করবেন—এটা বিশ্বাসযোগ্য। এরকম প্রতিটা ক্ষেত্রে, একটা-দুইটা নয়, সব খাতে। আজকে যে দুর্নীতি চলছে সেজন্যে তারা এই অবস্থায় পড়েছে। এই রাষ্ট্র চালাতে ও পরিচালনা করতে এ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

সরকারের কোথাও কোনও ম্যানেজমেন্ট নাই উল্লেখ করে তিনি বলেন, সকল কিছু দুর্নীতির খাতে চলে গেছে। বিএনপির চট্টগ্রাম এবং ময়মনসিংহে সমাবেশে জনতার ঢল নামার কারণে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ময়মনসিংহের সমাবেশের আগের রাতে অঘোষিত কারফিউ জারি করা হয়েছে। রাতে ককটেল-গুলি বর্ষণ করেও কোনও বাধার সৃষ্টি করতে পারে নাই। উল্টো পুলিশকে ব্যবহার করে আমাদের ৪ শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এভাবে দমন করে, গুলি করে, হত্যা করে, গুম করে কোনদিনই ক্ষমতায় টিকে থাকা যাবে না। যতই তারা শক্তিশালী হোক।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা সংলাপ করছি। আমরা প্রথম পর্যায়ে সংলাপ শেষ করে দ্বিতীয় পর্যায়ে শুরু করেছি। ‌তা প্রত্যাহারের দাবিতে যুগপৎভাবে আন্দোলন করার বিষয়ে একমত হয়েছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

ফখরুল বলেন,  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিচার বিভাগে স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ক্ষমতাসীন দলের লুটপাটের বিরুদ্ধে কমিশন গঠন করা। এই দাবিগুলো নিয়ে আমরা একমত হয়েছি যুগপৎ আন্দোলন করতে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান