দেশের সংকটে জিয়া বারবার নেতৃত্ব দিয়েছেন: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ১৬:২২আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৬:৩২

দেশের যেকোনও সংকটকালে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান বারংবার দিকনির্দেশনা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‌‘মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিক ব্যক্তিরা ব্যর্থ হয়েছেন। সেই সময়ও জিয়াউর রহমান দিকনির্দেশনা দিয়েছিলেন। সিপাহী জনতার বিপ্লবের সময়ও দেশকে দিকনির্দেশনা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‌‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বাংলাদেশের সার্বভৌমত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলে।

খন্দকার মোশাররফ বলেন, ‘খালেদ মোশাররফের যে অভ্যুত্থান হয়েছিল, সেটা মানুষ গ্রহণ করেনি। যে কারণে কোনও সরকারও গঠন করা হয়নি। তখন মানুষ মনে করেছিল এই অখভ্যুত্থান করা হয়েছে বাকশাল ফিরিয়ে আনার জন্য। এই পরিস্থিতিতে সিপাহী জনতা বিপ্লব করে।’

তিনি আরও বলেন, ‘যখনই আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, তখনই প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন। আজও ’৭৫-এর সময়ে যেমন ছিল, সেই পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ। দেশের অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে।’

১৫ আগস্টের ঘটনা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের ফল মন্তব্য করে তিনি বলেন, ‘১৫ আগস্টের ঘটনা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের ফলে হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বিসর্জন দেওয়ার কারণে একটি পক্ষ সমর্থন করে, আরেকটি পক্ষ এর বিরোধিতা করেছে।’

আলোচনা সভায় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের মহাসচিব ডা. মো. আব্দুস সালামসহ আরও অনেকে।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান