‘ক্ষমতা চাই না, মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২২, ১৬:১৭আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৬:১৮

সম্প্রতি সমাবেশেগুলোতে বিএনপি মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা বলিনি বিএনপিকে ক্ষমতা দিতে হবে। আমরা বলিনি খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আমরা মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।

সোমবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন আয়োজিত হয়।

আমাদের দাবিগুলো জনগণেরই দাবি উল্লেখ করে আলাল বলেন, ‘আমাদের দাবি হলো দ্রব্যের দাম কমানো, মানুষের ওপর জুলুম নির্যাতন বন্ধ করা। এই দাবিগুলো জনগণের দাবি বলেই বিএনপির সমাবেশে মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এ দেশের জনগণ আর বর্তমান সরকারের অধীনে থাকতে চায় না। বিএনপির সমাবেশগুলোতে তার বহিঃপ্রকাশ হচ্ছে। সবার একাত্মতা এবং কোনও বিভেদ নেই সমাবেশগুলোতে।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক ও সংগঠনের নেতারা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম