ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে।
বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল দশটার দিকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। এতে রাজধানীর নয়াপল্টন সহ বিভিন্ন জায়গায় বিএনপির সভা সমাবেশের অনুষ্ঠান সূচি তুলে ধরা হবে। অনুমতির বিষয়টিও ডিএমপি কমিশনারের কাছে যাওয়া হবে।








