খালেদা জিয়ার বাড়ির সামনে বেরিকেড নির্যাতনের নতুন মাত্রা: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ১৪:০৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৫:১৯

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনের সড়কের দুই পাশে পুলিশের চেকপোস্ট স্থাপনের সমালোচনা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে সেই বালুর ট্রাকের কায়দায় চেকপোস্ট-বেরিকেড দিয়ে পুলিশ অবরোধ করে রেখেছে। এটি দেশনেত্রী উপর নির্যাতনের আরেকটি নতুন মাত্রা।’

রবিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন। 

তিনি বলেন, ‘এমনিতেই তাকে (খালেদা জিয়া) বন্দি করে রাখা হয়েছে। তারওপর একের পর এক বন্দিত্বের ঘেরাটোপে তাকে আরও কঠোরভাবে রাখার পাঁয়তারা চলছে।’

এদিন দুপুর দেড়টার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একজন প্রত্যক্ষদর্শী জানান, রবিবার দুপুরে গুলশান চেয়ারপারসন অফিস সংলগ্ন কোনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে এদিন ভোরে চেকপোস্টের বারগুলো থাকলেও পুলিশ ছিল না।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, শনিবার রাজশাহীর সমাবেশ থেকে ফেরার পথে আমিনবাজার থেকে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়নসহ যুবদলের নেতাদের তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। তুলে নিয়ে যাওয়ার পরেও তাদের কোনও খোঁজ জানানো হয়নি।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম