কার্যালয়ে ঢুকতে পুলিশের বাধা, রাস্তায় বসে পড়লেন ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ১৭:০৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৭:৪৫

রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রধান কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। এসময় তিনি কার্যালয়ের গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরে রাস্তার উপর বসে পড়েন। বুধবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টা ৫০ মিনিটে এঘটনা ঘটে। দলের প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

উপস্থিত সাংবাদিকদের এসময় তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের আটকে রেখে হামলা করা হয়েছে। এটি অন্যায় এবং বেআইনি। অবিলম্বে পুলিশ প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে এ ধরনের হামলা চলছে। তারা সমাবেশকে পণ্ড করতে চায়, জনগণের অধিকার কেড়ে নিতে চায়। অফিসে ঢুকতে পর্যন্ত দেয়নি। আমরা ধৈর্য ধরছি এবং আশা করছি এখনই পুলিশকে প্রত্যাহার করা হবে।

রাস্তায় মহাসচিবের অবস্থানকালেই ধাপে ধাপে ডিবি পুলিশ বিএনপি কার্যালয়ে আটকে থাকা কর্মীদের বের করে নিয়ে আসা শুরু করে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে আজ সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকে দলটির নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ ছররা গুলি ও টিয়ার শেল ছুড়ে। পরে পুলিশ পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয়। পরিস্থিতি এখন থমথমে। 

আরও পড়ুন:

/জেইউ/এএইচ/এমএস/
সম্পর্কিত
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন