কারাগারে মির্জা ফখরুলকে বই দিয়ে এলেন স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২২, ১৭:৩৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৮:২৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে তিনি উত্তরার বাসা থেকে রওনা দিয়ে কেরানীগঞ্জ কারাগারে পৌঁছান। এদিন বিকালে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে রাহাত আরা বেগম এ কথা জানান।

আলাপকালে রাহাত আরা বেগম জানান, বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থা ও মনোবল ভালো আছে। তিনি ওষুধপত্র দিয়ে এসেছেন। সাক্ষাৎকালে মির্জা ফখরুলের কাছে বেশ কয়েকটি বই, হালকা খাবার, ওষুধ হস্তান্তর করেন রাহাত আরা।

জানতে চাইলে রাহাত আরা বেগম উল্লেখ করেন, প্রথম তিন দিন তো তিনি ডিভিশন পাননি। খুব খারাপভাবে কারাগারে ছিলেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তিনি ডিভিশন পেয়েছেন। তিনি তো একটি বড় দলের মহাসচিব। শিক্ষক মানুষ। তাই পড়ার জন্য বইও দিয়ে এসেছি কারাগারে। আজকে সকালে গিয়েছিলাম।

মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস, ছবি পরিবারের সৌজন্যে ১০ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে সেদিন মধ্যরাতে উত্তরার বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নেয় ডিবি পুলিশ। এর ৮ ঘণ্টা পর ডিবির পক্ষ থেকে তাকে আনার কথা স্বীকার করা হয়। দুপুরের পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর পর সেখান থেকে কারাগারে পাঠানোর নির্দেশনা আসে।

এদিকে, ১০ ডিসেম্বর গ্রেফতার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করে এসেছেন তার স্ত্রী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বুধবার সকালে তিনি শাজাহানপুরের বাসা থেকে কারাগারে যান। কারাগারে তিনি মির্জা আব্বাসের সঙ্গে কথা বলেন। তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, কারাগারে প্রথম তিন দিন ডিভিশন না পাওয়ায় বিএনপি মহাসচিব ও মির্জা আব্বাসের খুব সমস্যা হয়েছে। মির্জা আব্বাস রবিবার (১২ ডিসেম্বর) কারাগারে বাথরুমে পড়ে গিয়ে গোড়ালিতে আঘাত পান।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম