সরকার কূটনীতিকদের ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২২, ২১:১১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ২১:২২

‘বাংলাদেশে কূটনীতিকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ’ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘রাষ্ট্রদূতের গাড়িবহরে আক্রমণের চেষ্টা—এটি গভীর উদ্বেগের বিষয়। আসলে সরকার কূটনীতিকদেরও ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করে যাচ্ছে।’

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘একজন কূটনীতিবিদ একটি বিশেষ অনুষ্ঠানে গেছেন এবং সেখানে সরকারি দলের মদতে ও সহযোগিতায় আরেকটি নাম নিয়ে সেখানে উপস্থিত হওয়াটাই তো আইনবিরোধী। কেউ চাইলে আলাদা অনুষ্ঠান করতে পারে। কিন্তু অন্য একটি প্রোগ্রামে গিয়ে সেই অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করা তো অগণতান্ত্রিক।’

তিনি বলেন, ‘আমরা আগেও দেখেছি, আমেরিকার একজন  রাষ্ট্রদূত (মার্শা বার্নিকাট), যিনি নৈশভোজে গেলে তার গাড়িবহরে আক্রমণ ও ভাঙচুর করা হয়েছে। অতীতে বিএনপির একটি মানবাধিকার বিষয়ক প্রোগ্রাম বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এই যে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বাধাগ্রস্ত করা হচ্ছে সরকারি মদতে, এটা তো আওয়ামী লীগের চরিত্রে পরিণত হয়েছে।’

সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন কূটনীতিকদের নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ। অথচ এই দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। তাদের সঙ্গে আমাদের বাণিজ্য ও বহুমুখী সম্পর্ক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক। এই যে কূটনীতিকদের নিরাপত্তাহীনতা, বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে। সরকারকে বলে কোথাও গেলে সেই মানুষগুলো নিরাপত্তা পাবে না, এটাতো হতে পারে না। এটা তো বাংলাদেশে যে নিরাপত্তাহীনতা আছে, রাষ্ট্রদূতের গাড়িতে হামলা ও সরকারের মন্ত্রীদের কথা সেটারই প্রতিফলন। এর আগে মার্শা বার্নিকাটের গাড়িবহরে আক্রমণের বিচারও হয়নি। সরকারের উচিত ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া। এসবের বিচার হওয়া দরকার।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের