‘রাষ্ট্র কাঠামো মেরামতের’ রূপরেখা দিচ্ছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২২, ১৫:৩৩ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৬:০৩

আগামী দিনে ক্ষমতায় এলে রাষ্ট্র সংস্কার করার ঘোষণা ইতোমধ্যে দিয়েছে বিএনপি। সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর গুলশানে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ শীর্ষক শিরোনামে রূপরেখা পাঠ শুরু হয়েছে। হোটেল দ্য ওয়েস্টিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সংক্ষিপ্ত রূপরেখা উপস্থাপন করছেন। অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশিষ্ট নাগরিক, সাংবাদিকসহ অনেকে অংশ নিয়েছেন।   

সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ওয়েস্টিনের হল পূর্ণ হয়ে যায়। ৩টা ৬ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত রয়েছেন অধ্যাপক দিলারা চৌধুরী ও অধ্যাপক এসএম ফায়েজ প্রমুখ। 

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহ মোয়াজ্জেম হোসেন আলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, আবদুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

ছবি: সাজ্জাদ হোসেন

বিরোধী দলগুলোর মধ্যে উপস্থিত রয়েছেন গণফোরাম সভাপতি মোস্তফা মহসীন মন্টু, অধ্যাপক আবু সায়ীদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াসহ বিলুপ্ত ২০ দলীয় জোটের শরিক দলগুলোর অনেকে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। 

এরআগে, ২০১৭ সালের ১০ মে ভিশন-২০৩০ ঘোষণা করেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেই ভিশনকে কেন্দ্র করে নতুন এই ‘রূপরেখা’ প্রস্তুত করা হয়েছে। 

ছবি: সাজ্জাদ হোসেন

দলের চেয়ারপারসন খালেদা জিয়া শর্তবন্দি হয়ে গৃহে অন্তরীণ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘নির্বাসনে’, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে রেখে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা রাজনৈতিকভাবে কতটা কার্যকর হবে—তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

আরও পড়ুন:

ওয়েস্টিনে বিএনপির ‘রূপকথা’

/জেডএ/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
আখচাষি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে ‌সরকারি প্রণোদনা নিলেন বিএনপির এমপি
সর্বশেষ খবর
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা