আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্র বলে কিছু নেই: বুলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২২, ১৬:৩৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৬:৩৫

বিএনপি একটি গণতান্ত্রিক দল মন্তব্য করে দলটির ভাইস চেয়ারম‌্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আগামীকাল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হবে। আমাদের দলের পক্ষ থেকেও আগামীকাল একটি কর্মসূচি ছিল, কিন্তু তাদের কাউন্সিলের জন্য আমরা সেই কর্মসূচি বাতিল করেছি। কারণ, বিএনপি একটি গণতান্ত্রিক দল। কিন্তু আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্র বলতে কোনও কিছু নেই।

শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের আয়োজনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া,  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ দলের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে ‘প্রতিবাদ অবস্থান’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধে পাঁচটি স্তম্ভ ছিল— কীভাবে দেশ পরিচালিত হবে। কিন্তু সেই পাঁচটি শর্তকে আওয়ামী লীগ ভূ-লুণ্ঠিত করেছে।’

তি‌নি ব‌লেন, ‘দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতিতে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। চালের দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বিএনপির ১০টি বিভাগীয় সমাবেশ এবং ঢাকা বিভাগীয় সমাবেশই জানান দিয়েছে— এ সরকারের ক্ষমতায় থাকার অধিকার আর নেই। দেশের মানুষের এখন শুধু একটি কথা,আমার ভোট আমি দেবো।’

বিএনপির আন্দোলন শুরু হয়েছে জানিয়ে বিএন‌পির এই ভাইস চেয়ারম‌্যান ব‌লেন, ‘আমাদের আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে। এই সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরবো না। এ সরকারের পতন ঘটিয়ে আমরা গণতান্ত্রিকভাবে জাতীয় সরকার গঠন করবো।’

বিএনপির সরকার পতনের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে আন্দোলনে উপস্থিত সবাইকে শরিক হওয়ার জন্য আহ্বান জানান বরকত উল্লাহ বুলু।

ড. কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব‌্য রা‌খেন— দলের যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এন‌ডি‌পির চেয়ারম‌্যান কারী আবু তাহের প্রমুখ।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের