যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়ে সরকার দিশেহারা: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৩, ২০:০৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২০:০৫

আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আর বিনষ্ট না করতে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার (৯ জানুয়ারি) নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার সই করা এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বাহিনীর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর ২০২১ সালে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সেই সঙ্গে প্রমাণ হয়েছে বর্তমান সরকার রাষ্ট্রীয় বাহিনীকে নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যবহার করে আসছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধী মতের ওপর দমন, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে সরকার চূড়ান্তভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। এখন নতুন করে আরও বড় ধরনের নিষেধাজ্ঞা আসার ভয়ে শঙ্কিত সরকার।’

তিনি বলেন, ‘আমরা যখন সরকারকে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করেছি, তখন তারা আমাদের কথায় কান দেয়নি। জুলুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করেনি। এখন নিষেধাজ্ঞার ভয়ে সরকার চিঠি দিয়ে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বাড়তি সতর্কতা নিতে বলেছে। পররাষ্ট্র সচিবের চিঠি পাঠানোর পর পররাষ্ট্রমন্ত্রী বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। বোঝা যাচ্ছে, সরকার নিষেধাজ্ঞার ভয়ে দিশেহারা।’

 

 

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম