একই দিনে কর্মসূচি না দিতে আওয়ামী লীগের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৩, ১৪:১৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৬:০১

বিএনপিসহ বিরোধী দলগুলোর কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি না দেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনা সম্পর্কে এ সংবাদ সম্মেলন করা হয়।

মির্জা ফখরুল জানান, স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি ও বিরোধী দলগুলোর কর্মসূচির দিনে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি পালন, বাধা প্রদান এবং একই দিনে একই সময় কোনও কর্মসূচি প্রদান না করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির সকল দায় আওয়ামী লীগ ও সরকারকেই বহন করতে হবে বলে মত দিয়েছে স্থায়ী কমিটি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের নেতা ও সরকারের মন্ত্রীরা মুখে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার কথা বললেও বাস্তবে সন্ত্রাসী পরিবেশ তৈরি করছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান, হামলা, গুলিবর্ষণ, পরিবহন ধর্মঘট সৃষ্টি করা, হোটেল, রেস্তোরাঁ বন্ধ করে বিরোধী দল ও বিএনপির কর্মসূচিগুলো পণ্ড করার হীন নীলনকশা তৈরি করছে।’

‘গণবিরোধী সরকার বিরোধী আন্দোলনে জনগণের যে ঢল নামছে’, তা দেখে ভীত হয়ে আওয়ামী লীগ ও অনির্বাচিত সরকার হত্যা, হুমকি, মামলা ও নির্যাতনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সভায় আওয়ামী লীগের এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিএনপি মহাসচিব জানান, মঙ্গলবারের সভায় সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে প্রধান নির্বাচন কর্মকর্তা রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব, দলের গঠনতন্ত্র ও কর্মসূচি নিয়ে যে এখতিয়ারবহির্ভূত, শিষ্টাচারবিবর্জিত অপ্রয়োজনীয় মন্তব্য করেন, এর তীব্র নিন্দাও জানানো হয়।

তিনি বলেন, ‘সভা মনে করে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া, সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা, সরকারের লাগামহীন দুর্নীতি বন্ধের দাবি নিয়ে যখন দুর্বার গণআন্দোলন গড়ে উঠছে, তখন এই ধরনের মন্তব্য একনায়কতন্ত্র, দুর্নীতি ও ফ্যাসিবাদকে প্রশ্রয় দেবে এবং প্রকাশ্যে জনগণের ন্যায়সংগত দাবির প্রতি বিশ্বাসঘাতকতার শামিল হবে।’

বিএনপির মহাসচিব উল্লেখ করেন, র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছে সরকার; যা মার্কিন দূতাবাসের বিবৃতিতে তা প্রমাণিত। 

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞায় বিএনপি আনন্দিত নয় বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা আনন্দিত নই, এটা আমাদের জন্য লজ্জাজনক। নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের বিরুদ্ধে।’

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম