দরিদ্র শিশুর সংখ্যা এখন সবচেয়ে বেশি: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৩, ১৪:৩৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৪:৩৯

বর্তমান সরকারের আমলে ‘দরিদ্র শিশুর সংখ্যা সব কালের চেয়ে বেশি’ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‌‌‘আজ দেশ এক দারুণ দুঃসময় অতিক্রম করছে। একটা অনির্বাচিত সরকারের জনগণের কাছে জবাবদিহির দায় নাই, যারা জনগণের স্বার্থ ক্রমাগত উপেক্ষা করে চলেছে, তাদের হাতে এ দেশ ও দেশের মানুষ নিঃস্ব হয়েছে।’

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে পথশিশু ও নারীদের শীতবস্ত্র ও খাবার বিতরণের এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।

জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। এতে শতাধিক পথশিশু, সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশু ও অসহায় নারী উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম বলেন, ‘একদিকে দেশে কয়েক হাজার নতুন কোটিপতি হয়েছে, অন্যায়-অনাচার করে, লুট করে, শেয়ার মার্কেট ও ব্যাংক লুট করে। অন্যদিকে কয়েক কোটি মানুষ আরও দরিদ্র হয়েছে। যারা দরিদ্র হয়, তাদের সন্তানরাও দরিদ্র হয়। ফলে আজ দরিদ্র শিশুর সংখ্যাও সবকালের চেয়ে বেশি।’

তিনি আরও বলেন, ‘যে দলের জেলা পর্যায়ের অঙ্গ দলের নেতা দুই হাজার কোটি টাকার অবৈধ মালিক হয়, সেই দলের আরও যারা ঊর্ধ্বতন নেতা আছেন, ক্ষমতাবান ব্যক্তিরা আছেন, তারা কী পরিমাণ সম্পদের মালিক, এটা অনুমানের বিষয়। এভাবে দেশটা চলতে পারে না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘এই শিশুদের একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখানোর জন্য, তারা যাতে এভাবে সাহায্যের জন্য কারও মুখাপেক্ষী না হয়, সে জন্য যেমন সমাজ ও রাষ্ট্র দরকার, সে রকম রাষ্ট্র কখনও গড়ে উঠবে না, যদি না এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যদি না জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হয়। আর সে জন্য আমরা আন্দোলন-সংগ্রাম করে চলেছি। এটা করতে গিয়ে আমাদের অসংখ্য নেতা-কর্মী কারাগারে আবদ্ধ।’

ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেন নজরুল ইসলাম খান ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।

অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও প্রকৌশলী মাহবুবু আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আহমেদ শফিকুল হায়দার পারভেজ, ডা. পারভেজ রেজা কাকন, অধ্যাপক লুতফুর রহমান, শামীমুর রহমান শামীম, এ কে এম আসাদুজ্জামান চুন্নু, বিপ্লব উজ জামান বিপ্লব প্রমুখ বক্তব্য দেন।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান