মাহমুদুর রহমানকে শ্যোন অ্যারেস্ট দেখানো ধৃষ্টতার সামিল: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৩৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৫৪

খালেদা জিয়া মাহমুদুর রহমানকে সর্বোচ্চ আদালত থেকে সর্বশেষ মামলায় জামিন মঞ্জুরের পর আরেকটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোকে ধৃষ্টতামূলক বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, বিষয়টি আদালত অবমাননার সামিল। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন,  বিভিন্ন আদালত থেকে প্রায় ৭০টি মামলায় জামিন লাভের পরও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আরেকটি মামলায় জড়িয়ে শ্যোন অ্যারেস্ট  দেখিয়ে আটক রাখার হয়েছে। আমি এই ন্যক্কারজনক ও নির্লজ্জ নিপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। 
বিএনপি চেয়ারপারসন বলেন, কয়েকদিন আগে ঢাকার পুলিশ কমিশনার আর কাউকে শ্যোন অ্যারেস্ট  না করার নির্দেশ দেওয়ার পরও মাহমুদুর রহমানের ওপর নিপীড়ন অব্যাহত রাখতে এবং তার কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে আটক রাখা হয়েছে।
মাহমুদুর রহমান ও শওকত মাহমুদসহ আটক সব সাংবাদিককে অবিলম্বে মুক্তি দেওয়াসহ সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবি জানান খালেদা জিয়া।  তিনি  বলেন, বর্তমানে ক্ষমতাসীনরা মত প্রকাশের  স্বাধীনতা কেড়ে নিয়েছেন। বেআইনিভাবে আমার দেশসহ অনেক সংবাদপত্রের প্রকাশনা এবং বেশ কটি বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে সরকার। সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার হচ্ছে না। হামলা-মামলাসহ নানামুখী ভয়ভীতি দেখিয়ে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। এভাবে শাসক মহল তাদের অপকর্ম ও গণবিচ্ছিন্নতা আড়াল করে রাখতে চায়।  সাংবাদিক নির্যাতন, মত দলন ও ভিন্নমত স্তব্ধ করার অপচেষ্টার অশুভ পরিণাম সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিচ্ছি।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম