ভূমিকম্প বিপর্যস্ত তুরস্কে ওষুধ ও খাদ্যসামগ্রী পাঠিয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৯

তুরস্কে ভয়াবহ ভূমিকম্প বিপর্যয়ে সহায়তা হিসেবে জরুরি ওষুধসামগ্রী ও শুকনো খাদ্যসামগ্রী পাঠিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার তুরস্ক দূতাবাসে দলের পক্ষ থেকে ওইসব সামগ্রী হস্তান্তর করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তুরস্কের মানবিক বিপর্যয়ে পাশে দাঁড়াতে ওষুধ ও খাদ্যসামগ্রী সহযোগিতা পাঠানো হয়েছে। দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয় কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বৃহস্পতিবার বিকালে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।

এসময় ঢাকার তুরস্ক দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স গুরহান বাতুহান উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান