শহীদ মিনারে এসে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার অভিযোগ বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রায় ৫ ঘণ্টা অপেক্ষা করে মূল বেদীতে পুস্পস্তবক অর্পণ করেছেন বলেও সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা সাড়ে ৭টার সময় বলাকা ভবন থেকে প্রভাতফেরী মিছিল নিয়ে এসেছি। সলিমুল্লাহ মুসলিম হলের সামনে থেকে আমরা সকাল ৮টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম।’

ভাষা দিবসেও দলবাজি হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘কয়েকটি প্রতিষ্ঠানের নাম এখান থেকে বারবার উচ্চারণ করা হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে বেদি ত্যাগ করেনি। অযথা সময় নষ্ট করেছে। এখানে যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন এটা তাদের ব্যর্থতা। মহান ভাষা দিবসেও এখানে (শহীদ মিনারে) দলবাজি হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। তারা আমাদের ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করেছে।’

সকাল সাড়ে ৭টায় নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করে প্রথমে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন। পরে বিএনপি নেতারা কয়েক হাজার কর্মীকে নিয়ে শহীদ মিনারে আসেন। বেলা সাড়ে ১২টার দিকে খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে শ্রদ্ধা জানান। বেদিতে ‍ফুল দিয়ে তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।

এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি নজরুল ইসলাম খান, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শ্যামা ওবায়েদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান