কাউন্সিলের আগে বিএনপি নেতাদের মুক্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৩

এমাজউদ্দিন আহমদ কাউন্সিলের আগে বিএনপির কারাবন্দি নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ। তাদের মুক্তির জন্য প্রধানমন্ত্রী ও প্রধান বিচরপতির প্রতিও তিনি অনুরোধ করেছেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘এম কে আনোয়ার, মির্জা আব্বাস, মাহমুদুর রহমান, শওকত মাহমুদসহ বিশিষ্ট নাগরিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে’ এক নাগরিক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি করেন।
বিএনপি সমর্থক এই বুদ্ধিজীবী বলেন, ‘সামনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল হওয়াটা ভালো, এতে দলগুলোর মধ্যে নতুন শক্তি সঞ্চার হবে এবং তারা আরও গণমুখী হবে। নেতৃত্বে নতুন মুখ আসবে, তাতে সবার মানসিকতার পরিবর্তন হবে। তাই কাউন্সিলের আগে রাজবন্দিদের মুক্তি জরুরি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ৭০টি মামলায় জামিন পাওয়ার পরও আরেকটি মামলা তার ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। জামিনের পর তার মুক্তি পওয়ার কথা ছিল। কিন্তু তাকে নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে।’
এমাজউদ্দিন আহমদ দুঃখ প্রকাশ করে বলেন, ‘বিএপির স্থায়ী কমিটর সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, তা তার সঙ্গে মানায় না। যদি আমার বিরুদ্ধে কেউ গাড়ি পোড়ানোর অভিযোগ করে, তাহলে এর আগে আমি মৃত্যু কামনা করব।’

নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘কয়েক ধাপে নির্বাচন হলেও ফলাফল একই দিনে দেওয়া উচিত। এতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় থাকবে।’

সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সামবেশে আরও বক্তব্য দেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমত উল্লাহ, কল্যাণ পার্টির সাইদুর রহমান তামান্না, ওলামা দল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

/এসআইএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম