বঙ্গবাজারের ঘটনায় সরকার মশকরা করছে: নজরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৩, ১৬:২১আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৬:২১

রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষমতাসীন সরকার সাধারণ মানুষের সঙ্গে মশকরা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, রাজধানীর প্রাণকেন্দ্রে আগুন লাগলেও সরকার তা নেভাতে ব্যর্থ হয়েছে। হাতিরঝিল থেকে হেলিকপ্টার দিয়ে পানি এনে বঙ্গবাজারে ভয়াভহ আগুন নেভানো ছিল সরকারের খেলা। হেলিকপ্টারের অল্প পানি দিয়ে এই আগুন নেভানো কখনও সম্ভব নয়। বর্তমান সরকার সাধারণ মানুষের সঙ্গে তামাশা-মশকরা করছে।

শ্রমিকনেতা কাশেম চৌধুরীর স্মৃতি স্মরণ করে স্থায়ী কমিটির সদস্য বলেন, আজ কাশেম চৌধুরীর মতো নেতৃত্ব আমাদের মাঝে নেই। আমরা তাদের প্রয়োজনীয়তা অনুভব করি। তাই শ্রমিক দলকে শক্তিশালী করতে কাশেম চৌধুরীর মতো নেতৃত্ব তৈরি করতে হবে।

এ সময় চলমান আন্দোলনকে বেগবান করতে শ্রমিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন নজরুল ইসলাম খান।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চলনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেব, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুল করিম মজুমদার প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম