জাফরুল্লাহ চৌধুরীর বাসায় আমির খসরু, কাল শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ২৩:১৭আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২৩:২১

প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর বাসায় গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের পক্ষ থেকে শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১২ এপ্রিল) রাতে ধানমন্ডির বাসায় যান আমির খসরু। পাশাপাশি কাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে বিএনপির একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাত ১১টার দিকে এসব তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বুধবার রাতে প্রয়াত জনস্বাস্থ্য চিন্তাবিদ ডা. জাফরুল্লাহ চৌধুরীর বাসায় গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি শোকবইয়ে সই করেন। রাত ১১টার সময়ও আমির খসরু জাফরুল্লাহ চৌধুরীর বাসাতেই ছিলেন বলে জানান শায়রুল কবির।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর সংবাদ প্রকাশ হলেও বিএনপি বুধবার দুপুর সোয়া ১২টার দিকে শোক বিবৃতি পাঠায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার সকাল ১১টা কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধি দল শ্রদ্ধা জানাবেন। তাদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধারাও থাকবেন। এরপর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে জানাজায় অংশ নেবেন তারা।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এক সিনিয়র নেতা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু পরবর্তী পরিস্থিতি নিয়ে আলাপ করেছেন।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
সর্বশেষ খবর
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’