বিএনপি নেতা চাঁদের ভাইসহ ৫ জন গ্রেফতার: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৩, ১৪:০৪আপডেট : ২৩ মে ২০২৩, ১৪:৩৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে না পেয়ে তার আপন ছোটভাই মুক্তা, বড় মেয়ের স্বামী জেলা যুবদলে যুগ্ম আহ্বায়ক জিয়া এবং আবু সাঈদ চাঁদের পিএস জালালের স্ত্রী, শাশুড়ি ও ছোটভাইকে গ্রেফতার করেছে পুলিশ।’

মঙ্গলবার (২৩ মে) রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। উল্লেখ্য, সম্প্রতি বিএনপিনেতা আবু সাঈদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। আওয়ামী লীগ এই মন্তব্যের প্রতিবাদে সমাবেশ করেছে। 

তিনি জানান, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম হুদা, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজন আলী, ২৮ নং ওয়ার্ড যুবদল নেতা মো. শুক্কুর আলীসহ মোট ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য নুরুউদ্দিন আবিরকে ‘সন্ত্রাসীরা’ পিটিয়ে গুরুতর জখম করেছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘ছাত্রলীগের হামলায় আবিরকে আহত করেছে। তিনি এখন রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন। ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরা আজ যশোর জেলাধীন মেলান্দহ বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।’    

সংবাদ সম্মেলনে জানানো হয়, গাইবান্ধা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, ছাত্রদলের সহ-সভাপতি ইমাম হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক ইমাম হাসান আলাল, যুগ্ম সম্পাদক মিরাজুজ্জামান রবিন ও সদর পৌর যুবদল নেতা কেনান হক্কানীকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু’র সঙ্গে কোর্টে দেখা করতে গেলে কোর্ট প্রাঙ্গন থেকে জাসাস কেন্দ্রীয় কমিটি সদস্য নাসির উদ্দীন মিলনকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

এছাড়া ময়মনসিংহ, নওগা, কৃষ্টিয়া থেকে বেশ কয়েকজন ইউনিয়ন পর্যায়ের নেতাদের গ্রেফতার করা হয়েছে, বলে জানান বিএনপিনেতা রিজভী। তিনি বলেন, ‘আমরা বর্তমান আওয়ামী সরকারের পদত্যাগের দাবি জানিয়ে গণতান্ত্রিক ও কল্যাণমুখী সরকার গঠনের লক্ষ্যে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার চাই। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরবে না।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের