খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৩, ১৯:৪৭আপডেট : ২৬ জুন ২০২৩, ২১:০৯

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে ‘কিছুটা ভালো’ হলেও অসুস্থতার ‘ঝুঁকি’ আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৫ জুন) রাতে গুলশানের ‘ফিরোজা’য় দলের চেয়ারপাসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৬ জুন) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চেয়ারপারসনের সর্বশেষ অবস্থার কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ম্যাডাম এবার হাসপাতাল থেকে ফিরে আসার পরে একটু ভালো আছেন, বেটার আছেন। উনার যে সমস্যাগুলো আগে ছিল, সেগুলো এখন আর নেই। শি ফিল বেটার।’

তিনি উল্লেখ করেন, ‘কিন্তু উনার (খালেদা জিয়া) মূল প্রবলেমগুলো সলভ হওয়ার সম্ভাবনা নাই। কারণ, তার মূল সমস্যা লিভার সিরোসিস আছে, সিরিয়াস আর্থাইটিস আছে, হার্টে প্রবলেম আছে। এগুলোর জন্যে তার ডাক্তার সাহেবরা বারবার বলেছেন, মেডিক্যাল বোর্ড বলছে— বাইরের বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা করানোর প্রয়োজন আছে। সেটা তো হচ্ছে না। সেজন্য যেটা আমরা বলি, উনার রিকস (ঝুঁকি) সেটা থেকে যাচ্ছে।’ 

প্রসঙ্গত, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১৩ জুন রাতে বিএনপি চেয়ারপারসনকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৭ জুন বাসায় ফেরেন তিনি। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান