ঈদের ছুটিতে আন্দোলনের আবহ রাখবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৩, ১৯:৩৯আপডেট : ২৮ জুন ২০২৩, ২০:১৩

আসন্ন ঈদুল আজহার ছুটিতে আগামী দিনের আন্দোলনের জন্য পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি। দলটির নেতারা ঈদের ছুটিতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে আন্দোলনের প্রস্তুতি নিয়ে কথা বলবেন। এ কারণে বেশিরভাগ সক্রিয় নেতাই এবার ঈদ করবেন নিজ নিজ এলাকায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনের আগে চূড়ান্ত আন্দোলন-সংগ্রামের দ্বারপ্রান্তে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করবেন নেতারা। দলের সক্রিয় নেতারা এলাকায় দলীয় নেতাকর্মী ও জনগণের সঙ্গে থাকবেন।’

শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে ঈদের নামাজ আদায় করবেন। তিনি সেখানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। মির্জা ফখরুল ঈদের পরদিন ঢাকায় ফিরবেন। ঈদের দিন বিএনপির সিনিয়র নেতারা দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।

অসুস্থ থাকায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরে রয়েছেন। এছাড়া মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান ঢাকায় ঈদ উদযাপন করবেন। ড. আবদুল মঈন খান  তার নির্বাচনি এলাকা নরসিংদীতে ঈদের নামাজ আদায় করে ঢাকায় ফিরবেন।

শায়রুল কবির জানান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঈদের সময় লন্ডনে থাকতে পারেন। এরপর তিনি সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাবেন। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভারতে অবস্থান করছেন, তিনি সেখানে ঈদের নামাজ আদায় করবেন।

দলীয় সূত্র জানায়, স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও দেশের বাইরে ঈদ করবেন।

শায়রুল কবির খান উল্লেখ করেন, বিএনপি সিনিয়র ও গুরুত্বপূর্ণ নেতারা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ঈদের সময় নিজ নিজ এলাকায় থাকবেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম