আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নাই: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৩, ১৪:৩৬আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৪:৩৮

আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন ও গণতন্ত্রের কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘আজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বন্দুকের জোড়ে। আবারও বন্দুকের জোড়ে ক্ষমতায় থাকতে চায়। নির্বাচনের সঙ্গে তাদের কোনও সর্ম্পক নাই, গণতন্ত্রের সঙ্গেও নাই।

বুধবার (৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সমমনা পেশাজীবী গণতন্ত্র জোট আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা.জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় বাতিল এবং এক দফা দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

উগান্ডার, নাইজেরিয়ার, উত্তর কোরিয়ার সঙ্গে শেখ হাসিনার গণতন্ত্রের মিল আছে মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, এতদিনে সবাই জেনে গেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য যা যা করা দরকার বিএনপি ও বিরোধী দল করবে। এটা আপনারা (আওয়ামী লীগ) মাথায় রাখেন, তাহলে ভালো হবে।’

তিনি বলেন, ‘অসম্মানিত হওয়ার আগে পদত্যাগ করলে সেটা হবে আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা। আজ দেশে যে রাজনৈ‌তিক সংকট তৈরি হয়েছে তা শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ছাড়া কোনোভাবে সমাধান করা যাবে না।’

ছাত্রদ‌লের সা‌বেক এই সভাপ‌তি ব‌লেন, ‘এই সরকার ক্ষমতার টিকে থাকার জন্য পুলিশ প্রশাসন, বিচার বিভাগকে শতভাগ দলীয়করন করেছে। আগে সরকারের লুটপাটের কথা বিরোধী দল বলতো, এখন বিদেশিরাও বলছে। আমেরিকার দুর্নীতির বিষয়ক সম্পাদক এসেও বলছে কীভাবে দুর্নীতি বন্ধ করা যায়। এর চেয়ে লজ্জার আর কিছু নেই। সরকার ভয় পেয়েছে। দেশকে বিদেশিদের চারণভূমিতে পরিণত করছে সরকার। শুধু গণতন্ত্রকে ধ্বংস করেন নাই। স্বাধীনতাকে বিপন্ন করেছেন।’

আইনমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘ডিজিটাল আইন বাতিল করে সাইবার আইন করার উদ্যোগ নিয়ে আইনমন্ত্রী আপনি কী করলেন তা নিয়ে জনগণের মাথা ব্যথা নেই। ডিসেম্ব‌রের মধ্যে আপনাদের পদত্যাগ করতে হবে।’

সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এবং আসাদুল হক অহিদুলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন– বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান, সাঈদ খান প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে