মামলা-হুমকি: ১১৪ ইউপিতে নেই বিএনপির প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৪

বিএনপি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১৪টি স্থানে বিএনপি কোনও প্রার্থী পাচ্ছে না। দলটি অভিযোগ করেছে, মনোনয়নপত্র জমা দিতে বাধা, হুমকি এবং তুচ্ছ অজুহাতে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা বিএনপি মনোনীত প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন।
এ ব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘কমিশন সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করতে একেবারেই মরিয়া। এ ধরনের ঘটনা এদেশে নজিরবিহীন। সরকারের আজ্ঞাবহ কমিশন দিয়ে নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।’
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের নামে মামলা দিয়ে হয়রানি করায় তাদের অনেক নেতা-কর্মী প্রার্থী হতে পারছেন না। ভোলা, বরিশালসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে খুন বা হত্যার হুমকির কারণেও প্রার্থীরা ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না।
এ নিয়ে শুক্রবার বিকালে নয়া পল্টনে সংবাদ সম্মেলন করে অভিযোগও করেছেন রুহুল কবির রিজভী। তার অভিযোগ- নির্বাচন কমিশন সরকারের নির্দেশে কাজ করছে।
/এসটিএস/এসএম/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান