মধ্যরাতে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:২৩

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় জরুরিভাবে বৈঠকে বসেছেন তার ফুল মেডিক্যাল বোর্ড।

রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ব্যক্তিগত, এভার কেয়ারের চিকিৎসকেরাসহ ফুল মেডিক্যাল বোর্ড আলোচনা শুরু করেছেন। বিএনপির চেয়ারপারসনের মেডিক্যাল স্টাফদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

দায়িত্বশীল ব্যক্তিরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশি ভালো না। ‘অত্যন্ত সিরিয়াস’ বলেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার দিনাজপুর রোড মার্চেও বিষয়টি উল্লেখ করেছেন। সমাবেশে তিনি খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছেন।

কয়েক দিন আগে খালেদা জিয়াকে হাসপাতালে দেখে এসেছিলেন গণতন্ত্র মঞ্চের নেতা শেখ রফিকুল ইসলাম বাবলু। তিনিও এ প্রতিবেদকের কাছে লিভার ট্রান্সপ্লান্টের বিষয়টি বলেছিলেন।

রবিবার রাতে মেডিক্যাল বোর্ডের সঙ্গে যুক্ত সূত্রটি জানায়, চিকিৎসকরাই হাসপাতালে বৈঠকে বসেছেন। তারা পরবর্তী করণীয় নির্ধারণ করে সিদ্ধান্ত জানাবেন।

প্রসঙ্গত, কয়েক দিন আগে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া দেওয়া হয়নি।

এ বিষয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছিল, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ। বিমানে ভ্রমণ করার মতো অবস্থা না। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া ভ্রমণে সক্ষম।

গত ৯ আগস্ট থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের