রাজধানীতে বিএনপির মানববন্ধন, অতিরিক্ত পুলিশ মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ ডিসেম্বর ২০২৩, ১২:১০আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৩:০৫

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘গুম-খুন হওয়া’ দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই কর্মসূচিতে দলটির স্থায়ী কমিটির নেতারা উপস্থিত থাকবেন। গত ২৮ অক্টোবরে পর এই মানববন্ধনের মাধ্যমে ৪৩ দিন পর জড়ো হতে যাচ্ছেন তারা। মানববন্ধন থেকে সারা দেশে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হচ্ছে। 

রবিবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধন শুরু করে বিএনপি। তবে সকাল থেকেই দলটির নেতাকর্মীরা এসে তোপখানা রোড এলাকায় এসে জড়ো হতে থাকেন। এসময় পুরানা পল্টন মোড় থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত তারা বিভিন্ন ব্যানার নিয়ে অবস্থান নেন। এতে সড়কের দাবিতে এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

মানববন্ধনে বিএনপির নেতাকর্মীরা (ছবি: সাজ্জাদ হোসেন)

বিএনপি ছাড়াও বিভিন্ন সংগঠনের সদস্যরাও মানববন্ধনের জন্য হাইকোর্ট মোড়ে অবস্থান নিয়েছেন। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা মির্জার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি প্রমুখ উপস্থিত রয়েছেন।

এদিকে বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে তোপখানা এলাকার কয়েকটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

 মানববন্ধনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা (ছবি: বাংলা ট্রিবিউন)  
বিএনপির আদাবর থানার ২ নম্বর যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চাই। একইসঙ্গে আমরা সরকারের পতন চাই। আমরা আমাদের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চাই।’

/এএজে/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম