খালেদা জিয়ার কেবিনে অজ্ঞাত যুবকের প্রবেশের চেষ্টা, উদ্বেগ রিজভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৩:০০

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাত যুবকের প্রবেশের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে রিজভী বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক।’

তিনি বলেন, ‘নিরাপত্তাবেষ্টনী ভেদ করে কীভাবে একজন অজ্ঞাত যুবক খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা করলো সেটি রহস্যজনক। এ ঘটনা জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে। এটি কোনও চক্রান্তের অংশ কিনা, তা নিয়েও মানুষের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। আমি এই ঘটনায় বিচলিত এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। হাসপাতালে বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা জোরদারের জোর আহ্বান জানাচ্ছি।’ 

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার কিছুক্ষণ আগে ওই অজ্ঞাত যুবক এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান