অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৩, ১৩:২৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৬

১২তম ধাপে সকাল-সন্ধ্যা অবরোধ এবং অসহযোগ আন্দোলন সফল করতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা রাজপথে ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতার সব নেতাকর্মীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

অবরোধের সমর্থনে ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক দলের একটি অংশ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এ সময় নেতাকর্মীরা রাস্তা অবরোধের চেষ্টা করেন।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নেতৃত্বে ঢাকা আরিচা-মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে পুলিশ এসে ১০-১২ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

মতিঝিলে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা

অবরোধ সফল করতে মতিঝিলের শাপলা চত্বর থেকে নটরডেম কলেজ রোডে বিক্ষোভ মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। রবিবার সকালে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়া ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ নাসিরের নেতৃত্বে ঢাকার বিভিন্ন কলেজ ও থানার ছাত্রদলের নেতাকর্মী, জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, শ্যামপুর থানা বিএনপিসহ বিভিন্ন থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম