জেলে থাকা নেতাদের পরিবারের পাশে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৪, ১৬:১৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৬:১৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আন্দোলনরত অবস্থায় গ্রেফতারকৃত কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীদের পরিবারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল ও চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কারাগারে বন্দি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় যাওয়ার কথা রয়েছে ড. আবদুল মঈন খানের। আজ যেকোনও সময় যেতে পারেন তিনি। শিডিউল পেলে জানাতে পারবো— বলে উল্লেখ করেন শায়রুল কবির খান।

বিএনপি সূত্র বলছে, আন্দোলনের পর বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কায় নেতাকর্মীদের বিষয়ে নমনীয় অবস্থান গ্রহণ করেছে দলটি। এক্ষেত্রে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল অব্দি জেলে থাকা নেতাদের পাশে থেকে খোঁজ খবর নেওয়া এবং তারেক রহমানকে অবহিত করার বিষয়ে নির্দেশনা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান কারাবন্দি যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে বনানীর ন্যাম ভবনে যাবেন।

দিদার উল্লেখ করেন, সেখান থেকে পরে কারাগারে থাকা দলের ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরীর পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে গুলশান-২ এর ৬৭ নম্বর রোডে যাওয়ার কথা রয়েছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম