রাজধানীতে বিএনপি ও বিরোধী দলগুলোর সমাবেশ মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৪, ২৩:৪৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশন বসছে মঙ্গলবার (৩০ জানুয়ারি)। গত সাত জানুয়ারির নির্বাচনকে ‘ডামি নির্বাচনের ডামি সংসদ’ আখ্যা দিয়ে এক দফা দাবিতে আবারও রাজপথে মুখর হচ্ছে বিএনপি। সঙ্গে থাকছে যুগপৎ ধারায় যুক্ত বিরোধী দলগুলোও।

প্রসঙ্গত, বিদায়ী বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর অবরোধ, হরতাল, লিফলেট বিতরণ, ফুল বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে বলা যায়, ২৮ অক্টোবরের পর প্রথমবারের মতো রাজধানীজুড়ে সক্রিয় হচ্ছে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার কালো পতাকা মিছিল হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে। এসব মিছিলে দলের স্থায়ী কমিটির নেতারা অংশ নেবেন।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর পীরজঙ্গী মাজার, নিউ মার্কেট, দয়াগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় এবং ঢাকা উত্তরের উদ্যোগে মিরপুর-১২ বাসস্ট্যান্ড, উত্তরা-১২ সেক্টর, বাড্ডা লিংক রোড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে।  মঙ্গলবার দুপুর ২টায় এসব এলাকায় মিছিল হবে।

চলমান শান্তিপূর্ণ যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চ প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে বিকালে। বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে কালো পতাকা মিছিল করবে ১২ দলীয় জোট। এছাড়া, বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে "জাতীয়তাবাদী সমমনা জোট", বেলা সাড়ে তিনটায় বিজয়নগর পানির ট্যাংক সামনে থেকে "গণফোরাম ও পিপলস পার্টি", বেলা এগারোটা পল্টন মোড় থেকে "এলডিপি", বেলা সাড়ে তিনটায় বিজয়নগর পানির ট্যাংক সামনে থেকে গণঅধিকার পরিষদ-নুরুল হক নুর, বেলা সাড়ে এগারোটায় তোপখানা রোড মেহরাব প্লাজার সামনে থেকে "গণতান্ত্রিক বাম ঐক্য", বেলা এগারোটায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে থেকে "বাংলাদেশ লেবার পার্টি’ মিছিল করবে। এছাড়া, সংবাদ সম্মেলন করবে "এবি পার্টি"। বেলা ৩টার দিকে বিজয়নগর দলীয় অফিসে দলটির নেতারা কথা বলবেন।

/এমএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান