উলফাতকে গ্রেফতার মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫০ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৯

মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়া পল্টনে মুক্তিযোদ্ধা দলের পুরানা পল্টন কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকারের অনাচার থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে নিতেই মিথ্যা মামলায় গ্রেফতারের হিড়িক থামছে না। ইশতিয়াক আজিজ উলফাত কেবল মুক্তিযোদ্ধাই ছিলেন না, তার পুরো পরিবার মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত। এমনকি তার বড় ভাই শহীদ হয়েছেন। আজ মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতারের মাধ্যমে প্রকারান্তরে মুক্তিযুদ্ধের চেতনাকেই অবমাননা করা হলো।’

বিএনপি মহাসচিব বিবৃতিতে ইশতিয়াক আজিজ উলফাতের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে ধ্বংস করার মাস্টারপ্ল্যান অনুযায়ী এগিয়ে যাচ্ছে ডামি আওয়ামী সরকার। দেশের মানুষের রক্ত নিংড়ে নিয়ে আগ্রাসী ফ্যাসিবাদ এখন ভয়াল মূর্তি ধারণ করেছে। দেশের মানুষের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে কর্তৃত্ববাদ চিরস্থায়ী করার জন্য শেখ হাসিনা এক নির্দয়-হিংসাশ্রয়ী নীতি অবলম্বন করেছেন।’

/এসটিএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মিরসরাইয়ে মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড, ওসি বললেন, ‘প্রাকৃতিক দুর্যোগ’
শাহজালালেও নাশকতার আশঙ্কা, বাড়ানো হয়েছে নজরদারি
নাশকতার টার্গেটে সরকারি স্থাপনা, নজরদারি বাড়িয়েছে পুলিশ
সর্বশেষ খবর
বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার
বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম নারী কোচ কে এই সিলভিয়া?
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম নারী কোচ কে এই সিলভিয়া?
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে যশোরে ১২৩ মিমি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে যশোরে ১২৩ মিমি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
আল্লাহ অহংকার ও অহংকারীকে পছন্দ করেন না
আল্লাহ অহংকার ও অহংকারীকে পছন্দ করেন না
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট