আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৪, ২১:১৪আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ২১:২৭

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী দিনে সংগ্রাম আরও বেগমান করবো। আন্দোলন আন্দোলন এবং আন্দোলনের মাধ্যমেই সরকারকে পরাজিত করতে হবে। আরও শক্তিশালীভাবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার (৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেকেই বলে ২৮ অক্টোবরের পর নাকি বিএনপি ব্যর্থ হয়েছে। আমি বলি, কখনোই না, ২৮ তারিখে ব্যর্থ হয়নি বরং বিএনপি আরও শক্তিশালী হয়েছে।

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আজ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন গোটা জাতি। ভয়াবহ দৈত্য সব আক্রোশ নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। ফ্যাসিবাদ যখন আক্রমণ করে, তখন কেউ রেহাই পায় না।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশে গণতন্ত্র নেই। একটা রাষ্ট্র আছে বলে মনে হয় না। ভয়াবহ ফ্যাসিবাদ চলছে।

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সরকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ জামায়াত নেতারা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের