চীনসহ ৪ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে মঈন খানের ইফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৪, ০০:২২আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২১:২৭

চার দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে ইফতার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। রবিবার (৭ এপ্রিল) তার গুলশানের বাসভবনে ইফতারে জার্মান রাষ্ট্রদূত আসিম টর্স্টার, সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি ও নরওয়ের রাষ্ট্রদূত এবং চীনের উপ-রাষ্ট্রদূত ইয়ান হুয়ালঙ্গ, দ্বিতীয় সচিব ঝু ঝিকিন উপস্থিত ছিলেন।

রবিবার দিবাগত মধ্যরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

তিনি জানান, বিএনপি নেতা মঈন খানের বাসভবনে ইফতার ও নৈশভোজ হয়। এতে চারটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে জানতে চাইলে ড. আবদুল মঈন খান এই প্রতিবেদককে বলেন, ‘আমি এখন এ বিষয়ে কোনও মন্তব্য করবো না। পরে বিস্তারিত বলা যাবে।’

উল্লেখ্য, গত শনিবার মঈন খানের বাসায় ইফতার করেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

আরও পড়ুন:

এবার চীনে আগ্রহ বিএনপির

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান