কয়েকটি ইস্যুতে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৪, ১৫:৫২ আপডেট : ০৯ জুলাই ২০২৪, ২২:২০

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ ‘সফল করায়’ সন্তোষ প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটি। পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের মুক্তি, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, অব্যাহত মূল্যস্ফীতি ও নজিরবিহীন দুর্নীতিসহ নানা ইস্যুতে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি। 

মঙ্গলবার (৯ জুলাই) বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

ফখরুল জানান, দেশনেত্রীর নিঃশর্ত মুক্তির দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ নেবেন।

স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও অব্যাহত মূল্যস্ফীতি, নজিরবিহীন দুর্নীতি, দেশ ও  বাইরের ব্যাংকগুলো থেকে ঢালাও ঋণ গ্রহণের ফলে ঋণফাঁদ সৃষ্টি হচ্ছে এবং জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। 

‘এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য লিফলেট বিতরণ, সমাবেশ, মিছিল ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিষয়ে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে’ বলে বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব জানান, কমিটির সভায় সম্প্রতি লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। সেইসঙ্গে সীমান্তে হত্যা বন্ধে সরকারি কোনও উদ্যোগ না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। 

বিএনপি মনে করে, এই সরকার সীমান্তে হত্যা বন্ধ করতে ভারতের ওপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে ব্যর্থ হওয়ায় এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে। সভায় অবিলম্বে এই সীমান্তে হত্যা বন্ধ করার কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারালো লিভারপুল
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারালো লিভারপুল
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা