বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, সামনের অংশ ‘ক্রাইম সিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৪, ১২:৪১আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১২:৪১

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকের তালা ঝুলতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী একাধিক সংবাদকর্মী। তবে কে বা কারা তালা লাগিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। 

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তল্লাশি করে এবং সেখান থেকে ‘ককটেল, বাঁশ, লাঠি, পিস্তল’ উদ্ধারের দাবি করেছে ডিবি।

কার্যালয়ের সামনে থেকে এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনের অংশ ‘ক্রাইম সিন’ ফিতা দিয়ে ঘিরে দিয়েছে সিআইডি পুলিশ। এর চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বিএনপির কার্যালয়ে দলটির কোনও নেতাকর্মী বা কর্মচারী কেউ আসেননি। আজ দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে গায়েবানা জানাজার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপিসহ ৩৯টি রাজনৈতিক দল। 

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বিএনপির কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘যখন সব নেতাকর্মী, সকল সাংবাদিকেরা উপস্থিত ছিলেন, তখন কেন আসেননি। মাঝরাতে কেন আসলেন? শূন্য কার্যালয়ে যেকোনও চক্রান্ত আঁটা যায়। এর আগেও তারা এমন করেছে।’

বুধবার (১৭ জুলাই) রাত ১ টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী আহমেদ। দলের দফতর বিভাগের এই দায়িত্বশীল বলেন, ‘এই নাটক নোংরা। অশ্লীল নাটক মঞ্চস্থ করা হচ্ছে আইনশৃঙ্খলাবাহিনীর মাধ্যমে’। এ ঘটনার তীব্র নিন্দা জানান রিজভী। 

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের