আমরা কোনও মিডিয়া ভাঙতে চাই না: রিজভী আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৪, ১৭:৫৭আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৭:৫৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সুচিন্তিতভাবে আমাদের কাজ করতে হবে। আমরা কোনও মিডিয়া ভাঙতে চাই না। কোনও মিডিয়া যেন আমাদের দ্বারা আতঙ্কিত না হয়, মানুষ যেন আমাদের ওপরে আস্থা রাখতে পারে।

সোমবার (১৯ আগস্ট) বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের পরামর্শ দিয়ে রিজভী আহমেদ বলেন, ‘বাংলাদেশে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানকে বিশ্বাস করে, তাদের নীতি আদর্শকে অনুসরণ করে; তারা হবে জনগণের একটা নিরাপত্তার বেষ্টনী।’

‘গণতান্ত্রিক প্রত্যয়ের জন্য আমরা লড়াই করেছি। আমাদের অনেক লোক শহীদ হয়েছেন; বৈষম্যবিরোধী আন্দোলনে শিশুরা জীবন দিয়েছে। পুলিশের ভাইরাল হওয়ার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে ‘একটা মারি, সেখানে আর একজন এসে দাঁড়িয়ে যায়।’ উল্লেখ করেন রিজভী।

তিনি বলেন, ‘শেখ হাসিনা চেয়েছে বিচার প্রাঙ্গণে যুবলীগ-ছাত্রলীগের বিচারপতি থাকতে হবে। যারা ছাত্রলীগের ক্যাডার ছিল তাদের তিনি পুলিশে ঢুকিয়েছেন, তাদের গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘পুলিশ শেখ হাসিনার ইচ্ছা পূরণের জন্য যা কিছু করা দরকার তাই করেছেন। বিএনপির বড় বড় নেতাদের পুলিশ হেফাজতে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। বিনা দ্বিধায় সেই সব কাজ করেছেন পুলিশ কর্মকর্তারা। আমরা সবাই তাদের নাম জানি।’

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জেলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ অনেকে ছিলেন।

এদিকে, সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আমির আলীকে দেখতে রাজধানীর মেরাদিয়ায় তার বাসায় যান রুহুল কবির রিজভী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও পৌঁছিয়ে দেন তিনি।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম