বন্যা প্রাকৃতিক হলেও কিছুটা মনুষ্যসৃষ্টও ছিল: জাহিদ হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৪, ১৬:৪৮আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৬:৪৮

দেশে এখন বন্যায় প্রায় ৪৫ লাখ মানুষের ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ১৮ জনের বেশি মানুষ মারা গেছে। এই বন্যা প্রাকৃতিক হলেও কিছুটা মনুষ্যসৃষ্টও ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রবিবার (২৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) উদ্যোগে আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, এ সরকারকে (অন্তর্বর্তী সরকার) সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। আজ যারা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে। কোনও অবস্থাতেই বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দেশ থেকে একজন পালিয়েছে। কিন্তু তার দোসররা দেশে রয়ে গেছে। তাদের হাতে জনগণের সম্পদ ও লুণ্ঠিত টাকা আছে। তাদের হাতে আইনি-বেআইনি অস্ত্র আছে। তারা সুযোগ ফেলেই মাথাচাড়া দিয়ে উঠবে। সে জন্য আমাদের সচেতন ও সজাগ থাকতে হবে। কোনও অবস্থাতেই অন্যায়কারী, দুর্বৃত্তকারী ও সুবিধাবাদীকে প্রশ্রয় দেওয়া যাবে না।

আওয়ামী লীগকে এ দেশের বৃহত্তম মানুষ দেখতে পারে না উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলো এ দেশের বৃহত্তম মানুষ আওয়ামী লীগকে দেখতে পারে না। স্বৈরাচার এ দেশের মানুষের ওপর পাথরের মতো চেপে বসে ছিল। অবশেষে তাকে (শেখ হাসিনা) পালিয়ে যেতে হয়েছে। কী করুণ পরিণতি হলো একটি রাজনৈতিক আদর্শের; রাজনৈতিক দলের। আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, সব জঞ্জাল, সব দুর্নীতির চরম বহিঃপ্রকাশ ঘটেছে। ঘুষ ছাড়া চাকরি হতো না। টাকা ছাড়া কিছুই হতো না। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে এ সময় প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ের সহসম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান