অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিকভাবে হেয় করার চক্রান্ত চলছে: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৫

ড. মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। তিনি বলেন, ‘আবু সাঈদের রক্তের দাগ না শুকাতেই এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে অশান্ত করার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি।’

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরামের আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নাল আবেদীন ফারুক বলেন, আজ বিএনপি অফিস ভাঙার নায়ক মেহেদী, হারুন, বিপ্লব ওরা কোথায়? এখনও পুলিশের বিভিন্ন পদে শেখ হাসিনার লোকেরা বহাল তবিয়তে আছেন। এদেরকে যদি আইনের আওতায় না আনেন, তাহলে মানুষ কথা বলবে, মানুষ কষ্ট পাবে। অনুগ্রহ করে এদেরকে আইনের আওতায় আনুন।’

তিনি বলেন, ‘খুনি হাসিনার ক্ষমা নেই। তাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। বাংলাদেশের যেসব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গুলি করেছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। না হলে আমাদের ছাত্র সমাজের যারা আত্মাহুতি দিয়েছেন, তারা কবরে থেকেও শান্তি পাবেন না।’

বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি  (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হিরা, বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান প্রমুখ।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম