বিএনপির কার্যালয়ে ভারতের হাইকমিশনার, ফখরুলের সঙ্গে বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ভারতীয় হাই কমিশনারের গাড়ি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে।

হাই কমিশনারের সঙ্গে উপ-হাইকমিশনার প্রভন বাধে উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের মধ্য দ্বি-পাক্ষিক উন্নয়ন, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে– ভারতের সঙ্গে বাংলাদেশের, আমরা সেগুলো তুলে ধরেছি।’

তিনি বলেন, ‘আমাদের পানি সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার, আমরা সে কথা বলেছি… সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন, সেই কথাগুলো আমরা বলেছি। সেই সঙ্গে সিকিউরিটির যে বিষয়টা আছে সেটা নিয়েও কথা বলেছি।’

মির্জা ফখরুল বলেন, ‘ভারতীয় হাইকমিশনার বলেছেন, এই বিষয়গুলোতে তারা সজাগ। দ্রুততার সঙ্গে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন তারা।’

‘তাদের মূল বক্তব্য হলো, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের পরে (ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতার পরিবর্তন) নতুন যে অন্তবর্তীকালীন সরকার আছে, তাদের সঙ্গে তারা ইতোমধ্যে যোগাযোগ করেছেন… কথা বলেছেন। বিএনপির সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলো সম্পর্ক দৃঢ় করতে চান। এই সম্পর্কের মধ্যে কী করে আরও সুস্থতা, আরও পজেটিভিটি আনা যায়, সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী।’ উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

কূটনীতিকদের সঙ্গে বৈঠকগুলোতে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী থাকলেও রবিবার তিনি অনুপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম