‘অপরাধীদের পার করে দেওয়ার চেষ্টা করছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ১২:৪০আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১২:৪০

রুহুল কবির রিজভী

বাংলাদেশ ব্যাংকের অর্থ লুটপাটকারীদেরকে সরকার পার করে দেওয়ার চেষ্টা করছে কিনা সে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘ক্ষমতাসীন গোষ্ঠীর শীর্ষ ব্যক্তিরা যে এ ঘটনায় জড়িত তা জাতির কাছে সুস্পষ্ট। ঘটনা ঘটার ৪০ দিন পর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এটি অত্যন্ত রহস্যজনক। তাহলে কি অপরাধীদেরকে পার করে দেওয়ার চেষ্টা করছে সরকার?’

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা বাতাসে মিলিয়ে যাওয়ার ঘটনায় যখন দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে, ঠিক তখনই তিতাস গ্যাসের ৩ হাজার ১০০ কোটি টাকা লোপাটের ঘটনা প্রকাশিত হয়েছে।’

গভর্নরের পদত্যাগ ও দু’জন ডেপুটি গভর্নরের অপসারণের মধ্য দিয়ে নেপথ্যের গডফাদারদের লুকিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ার করেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ‘সারাদেশ এখন লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তার জনগণের টাকা আত্মসাৎ করে রাখছে যাতে পালানোর মত অবস্থা সৃষ্টি হলে এই টাকা কাজে লাগবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় ভোটারবিহীন সরকারকে উৎখাত করা।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান